Array & It's Use Bengali JavaScript Series ⇾ Chapter Six
Array, traverse, declare array, insert, remove, replace array, search data in array, array method

♗ Love To Play With → JavaScript & NodeJS.
✢ Interested → Web & Backend Development.
↯ Current Stack → MERN Stack
আমরা এই চ্যাপ্টার থেকে যত সামনের দিকে আগাব তত অ্যাডভান্স টপিক গুলো সামনে আসবে ।
তোমাদের কে স্বাগতম জানাচ্ছি চ্যাপ্টার six এ ।পুরু চ্যাপ্টার জুড়ে থাকছে array নিয়ে আলোচনা ।আমরা জানব array কি ?array ট্রাভার্সিং বলতে কি বুঝি ?একটা array জাভাস্ক্রিপ্ট এ কিভাবে ডিক্লার করা হয়েথাকে ।এছাড়া ইন্সার্ট ,রিমুভ ,রিপ্লেস এমনকি একটা array তে কিভাবে সার্চ দিয়ে ডাটা নিয়ে আসা হয় সে সম্পর্কেও জানব ।
চ্যাপ্টার তা যদি মন দিয়ে দেখো এবং বুঝে বুঝে আগেও তাহলে array নিয়ে সমস্যা থাকবে না আশা করছি ।
043. What is an Array :
আমরা যদি সহজ ভাষায় বুজতে চাই array কি ,তাহলে বলতে পারি array is collection of data । আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লার করি তখন at a time মাত্র একটা ডাটাকেই স্ট্রোর করতে পারি ।কিন্তু এরে এমন এক সিস্টেম যার মাধ্যমে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল এর মধ্যে মাল্টিপল ডাটা স্টোর করে রাখতে পারি ।
অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন (c,c++,java) array এর টাইপ বলে দিতে হয় এক টাইপ এর array এর মধ্যে অন্য টাইপ ডাটা রাখা পসিবল হয়না ।কিন্তু জাভাস্ক্রিপ্ট এ আমরা অনেক টাইপের ডাটা একটা array তে স্টোর করে রাখতে পারি ।
according to google (In JavaScript, an array is a single variable that stores different elements. It is often used when we want to store the list of elements and access them by a single variable.)
044. How to Declare an Array in Javascript :
তুমি যদি একটা array ডিক্লায়ার করতে চাও তাহলে var arr=[] এভাবে ডিক্লার করতে পার ।এটাকে বলাহয় array litaral । প্রথমে var কীওয়ার্ড ব্যবহার করেছি তারপর array এর একটা নাম দিয়েছি ।এটা তুমি ভ্যারিয়েবল এর মত ভাবতে পার এর পরে [] বা স্কোয়ার ব্রাকেট ব্যবহার করেছি । var arr=[] আমরা এখানে জাস্ট একটা empty array ডিক্লার করেছি যার মধ্যে কোন element নেই । এখন আমরা যদি এর মধ্যে eliment রাখতে চাই তাহলে var arr=[1,2,3,4,5] এভাবে রাখতে পারি । প্রত্যেকটা সংখ্যা বা যাই রাখবে তাকেই আমরা এক এক তা eliment বলব এবং প্রত্যেকটা এলিমেন্ট সেপারেট করতে হয় , কমা ব্যবহার করে । এটাই একটা বেসিক array স্ট্রাকচার ।
create a file called
array.jsinchapterSixfolder.
var arr = [1, 2, 3, 4, 5];
console.log(arr);
আউটপুট :

আমরা যখন কনসোল লগ করেছি দেখতে পাচ্ছি আমাদের [ 1, 2, 3, 4, 5 ] স্কয়ার ব্রাকেট সহ আউটপুট দিয়েছে এটাই মূলত array কে বুঝায় । কোন array কে কনসোল লগ করলে [] স্কয়ার বা ব্রাকেট সোহ প্রিন্ট করবে ।
এখন আমরা দেখছি যখন কনসোল লগ করছি সব গুলো ডাটা আমাদের প্রিন্টআউট করে দিচ্ছে কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট বা ডাটা যদি দেখতেচাই সেক্ষেতে কি করণীয় ?
array সবসময় ইনডেক্স এর উপর ভিত্তি করে এলিমেন্ট গুলোকে সাজায় যা শুরু হয় 0 থেকে ।আমাদের arr নামের array তে ১ এলিমেন্ট এর ইনডেক্স নম্বর 0 ,২ এর জন্য 1 এভাবে ইনডেক্সের উপর ভিত্তি করে পরপর ডাটা গুলোকে সাজান হয় ।
সেক্ষেত্রে আমরা arr[0] arr নামের ভ্যারিয়েবল কে ০ ইনডেক্স ধরে বের করে আনতে পারি ।
var arr = [1, 2, 3, 4, 5];
console.log(arr[0]);
আউটপুট :

এবারে আমরা যদি লাস্ট ইনডেক্স এ কে আছে সেটা দেখতে চাই তবে :
var arr = [1, 2, 3, 4, 5];
console.log(arr[0]);
console.log(arr[4]);
আউটপুট :

এভাবে আমরা ইনডেক্স কে ধরে element দেখতে পারি ।
এবারে আমরা যদি চাই আমাদের arr নামের array তে লাস্ট এ আরো একটা এলিমেন্ট বসাবো সেটাও করতে পারি ।সেক্ষেত্রে আমরা arr[5]=6 array এর নাম তারমধ্যে ইনডেক্স number এর পরে যে এলিমেন্ট অ্যাড করতে চাই সেটা বসে দিতে পারি ।
var arr = [1, 2, 3, 4, 5];
arr[5] = 6;
console.log(arr);
আউটপুট :

আমাদের exiting array এর লাস্ট এলিমেন্ট হিসেবে ৬ অ্যাড হয়ে গেছে ।
আমরা চাইলে যে কোন ইনডেক্স এ element অ্যাড করতে পারি ।তখন যে আইটেম গুলো তে element থাকবে না সেগুলি empty show করবে ।
var arr = [1, 2, 3, 4, 5];
arr[5] = 6;
console.log(arr);
arr[10] = 20;
console.log(arr);
আউটপুট :

অবশ্য এক্ষেত্রে যেসব ইনডেক্স এ ডাটা নেই সেগুলোকে undifined আউটপুট দিবে ।
console.log(arr[7]);
আউটপুট:

আমরা array এর লেংথ বের করে আনতে পারি ।সেক্ষত্রে আমাদের arr.length মেথড ব্যবহার করতে হবে ।
console.log(arr.length);
এখানে আমাদের আউটপুট দিবে ১১ কারণ array alwys ০ থেকে কাউন্ট করে ইনডেক্স ।
এছাড়াও তুমি যদি চাও যে কোন ইনডেক্স কে আপডেট করতেও পার। ধর তুমি ইনডেক্স ১ এর মান মোডিফাই করে ৩৩ করতে চাচ্ছ ।
var arr = [1, 2, 3, 4, 5];
arr[5] = 6;
arr[10] = 20;
arr[1] = 33;
console.log(arr);
আউটপুট :

দেখ ১ এর জায়গায় ৩৩ এসেছে এবং ১ রিপ্লেস হয়ে গেছে ।
এভাবে আমরা এরে নিয়ে কাজ করতে পারি ।আমরা এতক্ষন array literal ব্যবহার করে কাজ করেছি array ডিক্লার করেছি ।
আরো একটা পদ্ধতি ব্যবহার করেও আমরা array কে ডিক্লার করতে পারি var arr2= Array() এই পদ্ধতিতে আমরা কন্সট্রাক্টর ব্যবহার করে array ডিক্লার করেছি ।এবারে এর মধ্যে চাইলেই element অ্যাড করতে পারি ।
var arr2 = Array(1, 2, 3, 4, 5);
console.log(arr2);
আউটপুট :

045. How to Traverse an Array in Javascript :
একটা array এর প্রত্যেকটা elemnet টাচ করা হবে সেটাকেই মূলত array ট্রেভরচিং বলাহয় ।তবে array এর elemnt কে ট্রাভের্স করে সেই ভ্যালুগুল কে নিয়ে অ্যাকশন গঠন ,কনসোল লগ করা যা খুশি তাই করা যেতে পারে সম্পূর্ণ একজন ডেভেলপার এর ইচ্ছা ।সহজ কথায় array এর মধ্যে যত গুলো elemnet আছে সেগুলোকে লুপ আকারে চালনা করার নাম হচ্ছে array traversing ।
create
traverse.jsfile in chapterSix folder
var arr = [1,3,4,6,7,89]
arr[0]
arr[2]
arr[6]
আমরা এভাবে যদি ট্রাভের্স করি তাহলে পব্লেম যেটা হবে ।arr এর এলিমেন্ট যদি বেড়ে যায় তাহলে আমাদের মেনুয়াললি কোড এ এসে চেঞ্জ করে দিতে হবে ।এবং ডাইনামিক হলো না ।
ডাইনামিক করার জন্য আমরা for loop এর সাহায্য নিতে পারি ।কিভাবে খেয়াল করে দেখো এরে এর ইনডেক্স শুরু হচ্ছে ০ থেকে এবং শেষ হচ্ছে লাস্ট যে এলিমেন্ট থাকছে তার ইনডেক্স নম্বর দিয়ে ।মানে হচ্ছে আমরা যদি arr.length ব্যবহার করি তাহলে কতক্ষন চলবে সেটাও বের করে নিয়ে আস্তে পারি ।fol loop এর সব শর্ত আমাদের এখানে আছে তাই ট্রাভের্স করতে চাইলে আমরা লুপ ব্যবহার করতেই পারি ।
var arr = [1, 3, 4, 6, 7, 89];
for (var i = 0; i < arr.length; i++) {
console.log(arr[i]);
}
এবার খেয়াল কর আমাদের arr নামে একটা array আছে যেখানে এলিমেন্ট রয়েছে ।আমরা ফর লুপ শুরু করেছি var i =0 মানে ইনডেক্স যেহেতু ০ থেকে শুরু হয় তাই ই এর মান ০ দিয়েছি । এবার লুপ ততক্ষন চালাবো যতক্ষণ না arr.length এর ছোট হয় আর i এর মান ++ করেছি যেন এক করে বাড়ে আর ইনডেক্স বাড়তে থাকে । finally আমরা কনসোল লগ করেছি আর তাতে i মান বসিয়ে দিয়েছি ।
আউটপুট :

আউটপুটে প্রত্যেকটা elemnts টাচ করছে ।এটাই মূলত array traversing ।
Problem:
আমরা এবারে array এর এলিমেন্ট গুলোর টোটাল যোগফল বের করতে চাচ্ছি ।
সেক্ষেত্রে আমরা যা করতে পারি :
var arr = [1, 3, 4, 6, 7, 89];
var sum = 0;
for (var i = 0; i < arr.length; i++) {
sum += arr[i];
}
console.log(sum);
arr নামে আমাদের এরে তো নেয়াই আছে ।আমরা একটা sum ভেরিয়েবল নিব যার মান থাকবে ০।কারণ এখানেই array এলিমেন্ট এর আগের মান এসে যোগ হবে ।এবারে যদি ফর loop চালাই এবং sum এর বর্তমান ভেলুর সাথে arr এর বর্তমান ভেলুয়া অ্যাড করি এবং লাস্ট এ গিয়ে কনসোল লগ করি তবে total আউটপুট পাব ।
আউটপুট :

Problem:
arr এর মধ্যে থেকে যত গুলো even নম্বর আছে সেগুলোকে বের করতে হবে ।
সেক্ষেত্রে আমরা যা করতে পারি :
var arr = [1, 3, 4, 6, 7, 89];
for (var i = 0; i < arr.length; i++) {
if (arr[i] % 2 === 0) {
console.log(arr[i]);
}
}
ফর loop চালাতে পারি তারপর আমরা চেক করব কন্ডিশন দিয়ে arr[i] % 2 === 0 হয় কিনা যদি হয় তাহলে আমরা arr[i] এর মান প্রিন্ট করব ।
আউটপুট :

এবারে একটা জিনিস খেয়াল কর তুমি যদি arr তে আরো নতুন এলিমেন্ট যোগ কর তাহলে কোড চেঞ্জ করার দরকার হবে না নিচের মতোই আউটপুট দিবে ।
var arr = [1, 3, 4, 6, 7, 89, 40, 25, 45, 60, 52];
আউটপুট :

046. Insert, Remove and Replace Elements in an Array of Javascript :
এই সেকশন আমরা দেখব কিভাবে ডাটা insert ,replace কিনবা remove করতে হয় array থেকে ।
create
insertRemove.jsfile in chapterSix folder.
আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস ইমপ্লিমেন্ট করে দেখব তাই প্রথমেই একটা array ডিক্লের করে নিচ্ছি var arr=[1,2,3,4,5,6,7,8,9] নাম দিয়ে ।
Problem : তোমার কাজ হবে ইনডেক্স ৩ এ ১১ নামে একটা elemnet ইন্সার্ট করা কোন এলিমেন্ট রিমুভ না করে ।
arr.splice :
উপরে যে প্রব্লেম এর কথা বলা আছে সেটা সল্ভ করতে আমরা arr.splice মেথড ব্যবহার করতে পারি । splice মেথড কিছু পেরামিটার নেয় । মানে কোন ইনডেক্স এ ইনসার্ট হবে ,কোন আইটেম রিমুভ হবে কিনা ,এবং কোন ডাটা বা elemnt ইন্সার্ট হবে ।
কাঠাম / syntax :
array.splice(index, how many, item1,item2)
var arr = [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9];
arr.splice(3, 0, 11);
console.log(arr);
খেয়াল করে দেখো arr.splice(3, 0, 11); আমরা বলেদিয়েছি ৩ নম্বর ইনডেক্স ,একটাও রিমুভ করতে চাই না তাই 0 দিয়েছি এবং ১১ আমরা নতুন ইন্সার্ট করতে চাই । আমরা চাইলে লাস্ট এ পেরামিটার যোগ করতেও পারি ।
আউটপুট :

এখন আমাদের যদি স্পেসিফিক ইনডেক্স এর কোন ডাটা বা element রিমুভ করার দরকার হয় তাহলেও splice ব্যবহার করতে পারি ।সেক্ষেত্রে আমরা শুধু ইনডেক্স বলে দিব এবং কয়টা আইটেম রিমুভ করতেচাই সেটা বলে দিব ।
arr.push :
আমাদের যখন কোন element array এর সবার লাস্ট ইনডেক্স এ ইন্সার্ট করতে হবে তখন আমরা push মেথড ব্যবহার করব ।
var arr = [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9];
arr.push(11);
console.log(arr);
আউটপুট :

arr.upshift :
যখন কোন element বা ডাটাকে array এর o নম্বর ইনডেক্স এ ইন্সার্ট করতে হবে তখন unshift মেথড ব্যবহার করব ।
var arr = [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9];
arr.unshift(11);
console.log(arr);
আউটপুট :

arr.pop :
যখন আমাদের array এর লাস্ট এর element রিমুভ করার দরকার হবে তখন pop মেথড ব্যবহার করব ।
var arr = [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9];
arr.pop();
console.log(arr);
আউটপুট :

arr.shift :
shift মেথড ও element রিমুভ করবে তবে first ইনডেক্স এ যে এলিমেন্ট থাকবে তাকে রিমুভ করে দিবে ।
var arr = [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9];
arr.shift();
console.log(arr);
আউটপুট :

047. How to Search Data from an Array :
তুমি একটা array এর মধ্যে যে কোন টাইপ এর ডাটা স্টোর করতে পার ।আমরা এতক্ষন দেখেছি intiger নাম্বার কিন্তু তুমি চাইলে স্ট্রিং ,অবজেক্ট ,এরে এমনকি বুলিয়ান ডাটাও রাখতে পার ।
var arrayMix = [
1,
2,
4,
5,
6,
8,
"tanvir",
true,
false,
{ name: "tanvir", age: 26 },
[ 5, 67, 8, 9],
];
আউটপুট:

তাহলে উপরের কোড দিয়ে তুমি বুজতেই পাচ্ছ আমরা চাইলে যে কোন কিছুকেই এরে তে রাখতে পারি । তবে আমরা intiger ব্যবহার করছি কারণ এটা লেখা সহজ ।
Problem:
তোমাকে একটা array দেয়া হবে var arr = [10, 23, 54, 87, 09, 16, 26, 54, 26, 976, 17] নামে । তোমাকে খুঁজে বের করতে হবে স্পেসিফিক একটা নাম্বার array তে আছে কিনা ? যদি থাকে তাহলে নাম্বার এবং তার ইনডেক্স শো করবে ।আর না পাওয়া গেলে Data Not Found show করবে ।
create a file called
searchdata.jsin your chapterSix folder
var arr = [10, 23, 54, 87, 09, 16, 26, 54, 26, 976, 17];
var find = 10;
for (var i = 0; i < arr.length; i++) {
if (find === arr[i]) {
console.log(arr[i]);
break;
} else {
console.log("Data Not Found");
}
}
ধরে নেয়া সংখ্যাটা একটা ভেরিএবলে রাখলাম যার ম্যান ১০ দিয়েছি ।এবার লুপ চালাইছি কতক্ষন লুপ চলবে যতক্ষণ আমাদের arrayr লেংথ এর ছোট হবে ।তারপর if স্টেটমেন্ট দিয়ে চেক করলাম find ভ্যারিয়েবল এর মান arr[i] এর সমান কিনা সমান হলে কনসোল লগ করবে এবং ব্রেক করে দিবে । আর না হলে else স্টেটমেন্ট এ যাবে ।
আউটপুট যখন array ফাইন্ড ম্যাচ করে :

কিন্তু ম্যাচ না করলে কি হয় :
var arr = [10, 23, 54, 87, 09, 16, 26, 54, 26, 976, 17];
var find = 2;
for (var i = 0; i < arr.length; i++) {
if (find === arr[i]) {
console.log(arr[i]);
break;
} else {
console.log("Data Not Found");
}
}
এখানে ফাইন্ড এর মান ২ যা arrye তে নেই ।
আউটপুট যখন array ফাইন্ড ম্যাচ করে নাই :

দেখো আমাদের লুপ প্রত্যেকবার চলছে তাই প্রত্যেকবার Data Not Found আউটপুট দিয়েছে ।
আমরা চাই খুঁজে না পেলে এতবার Data Not Found দিবে না জাস্ট একবার বলে দিবে ।
সেক্ষেত্রে আমাদের যা করতে হবে ।
var arr = [10, 23, 54, 87, 09, 16, 26, 54, 26, 976, 17];
var find = 2;
var isFound = false;
for (var i = 0; i < arr.length; i++) {
if (find === arr[i]) {
isFound = true;
console.log(arr[i]);
break;
}
}
if (!isFound) {
console.log("Data Not Found");
}
প্রথমেই আমরা লুপ এর বাইরে একটা ভ্যারিয়েবল নিতে পারি isFound নামে এবং সেটা false থাকবে ।যখনি ম্যাচ করবে তখনি if স্টেটমেন্ট এ যাবে এবং isFound true হয়ে যাবে আর লুপ স্টপ করে দিবে ।
কিন্তু যদি ফাউন্ড করে না পায় আমরা else স্টেটমেন্ট না চালিয়ে লুপ এর বাইরে আরো একটা if স্টেটমেন্ট চালাবো এবং স্টেটমেন্ট তাকে সত্য করে দিব Data Not Found কনসোল করবে ।যেহেতু আমরা লুপ স্টেটমেন্ট এ else বলিনি তাই সেকেন্ড if স্টেটমেন্ট এ আসবে আর true পেয়ে সেটাই চালাবে ।ব্যাস সহজেই সমাধান হবে ।
আউটপুট :

048. What is a Multidimensional Array :
আমরা এতক্ষন কাজ করেছি সিঙ্গেল ডিমেনশনাল array নিয়ে ।যার মানে দাঁড়ায় একটাই এরে ছিল বাকিগুলো সিগেলে element ।কিন্তু যখনি আমরা Multidimensional array এর কথা বলছি তখনি আসবে array এর মধ্যে আবার array ।
সিন্টেক্স টা হবে :
var arr = [[
[]
], [
[]
], [
[]], [
[]
]];
array তার মধ্যে আবার array এমন করে ।এর মধ্যে individual element থাকতে পারে ।এখন কথা হচ্ছে আমরা এমন মাল্টি ডিএমেনশনাল array traverse কিভাবে করব ।
Problem:
তোমাকে ২ ডিএমেনশনাল একটা array দেয়া হল । var arr = [[34,56,67,89],[70,23,56],[19,21,90,89]] তোমাকে প্রত্যেকটা এলিমেন্ট ট্রাভের্স করে সিঙ্গেল সিঙ্গেল বের করতে হবে ।
প্রথমেই আমাদের বুজতে হবে arr নামের যে array আছে সেখানে [34,56,67,89],[70,23,56],[19,21,90,89] এগুলি হচ্ছে এক একটা element যার ইনডেক্স নাম্বার যথাক্রমে 0,1,2 । আবার মেইন array এর মধ্যে যে array গুলো আছে সেগুলোতে যে element আছে 34,56,67,89 এগুলোর ইনডেক্স আবার 0,1,2,3,4,5এমন করে প্রত্যেকটা আলাদা আলাদা array ০ ইনডেক্স থেকে শুরু হইসে । তো আমরা যদি ট্রাভের্স করতে চাই তাহলে দুইটা forloop চালাতে হবে main array এর জন্য একটা আবার তার মধ্যে এলিমেন্ট array গুলোর জন্য একটা ।
var arr = [
[34, 56, 67, 89],
[70, 23, 56],
[19, 21, 90, 89],
];
for (var i = 0; i < arr.length; i++) {
console.log(arr[i]);
}
এমন ভাবে লুপ চালালে আমরা আউটপুট পাই মেইন array ট্রাভের্স এর :

এবারে আবার এর মধ্যে লুপ চালাতে হবে মানে nested লুপ , যাতে করে আমরা ভিতরের এলিমেন্ট ট্রাভের্স করতে পারি :
var arr = [
[34, 56, 67, 89],
[70, 23, 56],
[19, 21, 90, 89],
];
for (var i = 0; i < arr.length; i++) {
for (var j = 0; j < arr[i].length; j++) {
console.log(arr[i][j]);
}
}
আবার একটা ফর লুপ আগের forloop এর মধ্যে চালাইছি প্রথমেই ভ্যারিয়েবল নিচ্ছি j যার মান ০ থেকে শুরু । এবার j এর মান ততক্ষন বাড়াব যতক্ষণ আগেই লুপ মানে arr[i] এর লেংথ থেকে ছোট থাকে । আর কনসোল লগ করব arr[i] এর মধ্যে j এর যে নতুন ভ্যালু পাইছি সেটা । কারণ এলিমেন্ট গুলো আছে j ভ্যারিয়েবল এ আর acess করতে হবে arr[i] দিয়া ।
আউটপুট :

এভাবে যত বার array এর মধ্যে array থাকবে তত বার লুপ চালাব ।
049. How to Reverse Array Elements Completely :
আমরা এবারে একটা প্রব্লেম সল্ভ করব var arr = [1, 2, 3, 4, 5] নামের array দেয়া আছে সেটাকে রিভার্স করে দিতে হবে ।মানে যখন আমরা কনসোল লগ করব [5,4,3,2,1] এভাবে শো করবে ।
var arr = [1, 2, 3, 4, 5];
for (var i = 0; i < arr.length / 2; i++) {
var temp = arr[i];
arr[i] = arr[arr.length - 1 - i];
arr[arr.length - 1 - i] = temp;
}
console.log(arr);
প্রথমে আমরা এরে ডিক্লার করে forloop চালিয়েছি কিন্তু আমরা এবার অর্ধেক লেংথ ধরে loop চালাব ।i < arr.length / 2 এবারে arr[i] এর যে মান পাব সেটাকে একটা temp ভ্যারিয়েবল ষ্টোর করব । arr[i] এর বর্তমান যে ভ্যালু আছে সেটাকে arr[arr.length - 1 - i] করে এসাইন করে দিব ।এবারে রিভার্স এর কাজ arr[arr.length - 1 - i] এর মান করে দিব temp কে এবং সবার লাস্টে লুপ এর বাইরে গিয়ে কনসোল লগ করব ।
আউটপুট আসবে :

তবে এভাবে রিভার্স করার দরকার জাভাস্ক্রিপ্ট এ লাগে না ।আমরা বিল্টইন ফাঙ্কশন ব্যবহার করেই রিভার্স করতে পারি ।
var arr = [1, 2, 3, 4, 5];
arr.reverse();
console.log(arr);
same আউটপুট আমাদের provide করবে ।
050. Array Methods Provided by Javascript :
এই সেক্শনে আমরা কিছু ছোট array মেথড দেখব ।
var arr = [1, 2, 3, 4, 5, 6];
// Separate element by coma and return string
console.log("Join Method", arr.join(","));
// This fill method can fill all element by given things
console.log("Filled Everything by", arr.fill(1));
// we can marge 2 array by concat method and give one array
var arr2 = [2, 4, 56, 78];
console.log("concat two array ", arr.concat(arr2));
এর পরের চ্যাপ্টার এ আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব ।





