Skip to main content

Command Palette

Search for a command to run...

Start Your Programming Run Bengali JavaScript Series ⇾ Chapter Two

Hello world, Variables, Naming Convention, Data Type, Number, String, Operators Etc

Updated
25 min read
Start Your Programming Run Bengali JavaScript Series ⇾ Chapter Two
H

♗ Love To Play With → JavaScript & NodeJS.

✢ Interested → Web & Backend Development.

↯ Current Stack → MERN Stack

তুমি জাভাস্ক্রিপ্ট এর দৌড়ে দৌড়ানোর জন্য প্রস্তুত তো ? আমরা প্রোগ্রামিং এর জার্নি শুরু করব এই চ্যাপ্টার থেকে ।তোমার কম্পিউটার এ একটা ফোল্ডার খুলে ফেল ।যেখানে চ্যাপ্টার by চ্যাপ্টার টপিক অনুযায়ী ফাইল গুলো থাকবে । আমি আমার কম্পিউটার এর যে কোন জায়গায় deep_dive_js নামে ফোল্ডার তৈরী করলাম । তুমিও ঝটপট করে ফেলো এবং ফোল্ডার visualStudio code এ ওপেন কর।

তোমায় একটা ছোট্ট কাজ দিচ্ছি ভিজ্যুয়াল ষ্টুডিও কোড ওপেন করে কিভাবে ফোল্ডার নিয়ে আসতে হয় youtube দেখে প্রাকটিস করে ফেল।

then chapterTwo নামে আরও একটি ফোল্ডার main ফোল্ডার এ create কর। gitbash বা তোমার পছন্দের টার্মিনালে ওপেন করে cd কম্যান্ড দিয়ে deep_dive_js ফোল্ডারটি টার্মিনালে ওপেন কর । এই টার্মিনাল হবে আপাতত আউটপুট দেখার জায়গা বা জাভাস্ক্রিপ্ট এ এটাকে বলে console

আগের পর্ব গুলোকে সেকশন 005 পর্যন্ত কাউন্ট করে আগাব আমরা ।

006. Hello World and Code Structure:

প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝি ?

প্রোগ্রামিং মানে কিছু ইন্সট্রাকশন। আমরা কম্পিউটার কে কিছু ইন্সট্রাকশন দিব সেই ইন্সট্রাকশন ফলো করে কম্পিউটার কিছু একটা ঘটাবে বা আউটপুট দিবে ।

কোড কি?

আর আমরা যে ইন্সট্রাকশন গুলো লিখব সেগুলোই হচ্ছে কোড । আর সেই কোড গুলো কোন একটা টেক্সট ফাইলে লিখব ।তুমি যে নরমাল টেক্সট লিখ তার জন্য .txt এক্সটেনশন এর টেক্সট ফাইল ব্যবহার কর ।তেমনি ভাবে প্রত্যেকটা ল্যাংগুয়েজ এর কোড লেখার জন্য নিদৃষ্ট কিছু টেক্সট ফাইল থাকে ।যেমন ধরো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য .js এক্সটেনশন ফাইল ব্যবহার করা হয় । তুমি c++,python ,c#,go এসব ল্যাংগুয়েজ এর কোড .js ফাইল এ লিখতে পারবে না ।every language have own file extention.

chapterTwo ফোল্ডার এর মধ্যে একটা ফাইল তৈরী করে ফেল।যা খুশি তাই নাম দিতে পার।তবে খেয়াল রাখবা আমরা এখন জাভাস্ক্রিপ্ট কোড লিখব তাই আমরা .js এক্সটেনশন ফাইল create করব । নামের লাস্টে যোগ করব .js ।আমি hello.js এই নামে ফাইল create করলাম তুমি আলাদা দিতে পার বা আমায় ফলো করতে পার ।ফাইল তা অবশ্যই chapterTwo ফোল্ডার এর মধ্যে বানাবে । নইলে আমার দেয়া ইন্সট্রাকশন ফলো করতে কষ্ট হবে ।

আমরা hello.js ফাইল এ কোড করব ,উপর থেকে শুরু করে লাইন by লাইন কোড করব ।কম্পাইলার বা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন একটার পর একটা ইন্সট্রাকশন /কোড read করবে এবং কোড এক্সিকিউট করবে ।

আমাদের এখন এজেন্ডা হলো আমরা hello world কোড এ লিখব এবং আউটপুট দেখাব । জাভাস্ক্রিপ্ট এ কোন কিছু প্রিন্ট করা বা কনসোল এ দেখতে চাইলে console.log() কম্যান্ড লিখতে হয় ।এবং এই console.log() এর মধ্যে যা কিছু দেয়া হবে তাই টার্মিনালের কনসোল show করবে ।

যেমন ধরো আমরা hello world প্রিন্ট করতে চাচ্ছি ,তাহলে কোড হবে console.log("hello world") । আমরা hello world কে " " double বা single কোটেশন দিয়ে warp করে দিচ্ছি কারণ এটা হচ্ছে স্ট্রিং ।

চিন্তা নেই আমরা এই পর্বেই স্ট্রিং নিয়ে আলোচনা করব ।আপাতত এটাই বুঝ ,এটাই কনভেনশন ।সংক্ষিপ্ত ভাবে বললে স্ট্রিং হচ্ছে এ বাঞ্চ অফ টেক্সট।

আমাদের ইন্সট্রাকশন দেয়া শেষ আমরা এখন কোডটাকে রান করব । ও হ্যা কোড সেভ করতে ভুল না ctrl + s প্রেস করলে ফাইল সেভ হবে । এর পরে টার্মিনাল ওপেন করে cd দিয়ে তোমার main ফোল্ডারে যাও ।

Screenshot from 2022-08-07 22-04-16.png

এখন আমরা টার্মিনালে কোড রান করার জন্য কম্যান্ড দিব । node chapterTwo/hello আমরা যে কম্যান্ড দিয়েছি সেটা ভাঙলে হয় node chapterTow এর মধ্যে যে hello.js ফাইল আছে সেটা রান কর(টার্মিনাল এ ফাইলের পরে .js না দিলেও চলে ) । এবং টার্মিনালে আউটপুট আসবে hello world

Screenshot from 2022-08-07 22-12-26.png

আমরা যে শুধু hello world লিখতে পারি তা কিন্তু না ।যা খুশি তাই আমরা প্রিন্ট বা কনসোল লগ করতে পারি ।

console.log("Hello World");

console.log("Amr sonar Bangla");

console.log(45);

console.log(45.78);

উপরে দেয়া কোড গুলোর আউটপুট তুমি একই ভাবে পেতে পার । টার্মিনাল এ গিয়া node chapterTwo/hello চালালে আউটপুট আসবে ।আমরা এখানে স্ট্রিং ,number এবং ফ্লোটিং পয়েন্ট বা দশমিক number কনসোল লগ করেছি ।

Screenshot from 2022-08-07 22-21-04.png

স্ট্রিং ,নম্বর এবং ফ্লোটিং পয়েন্ট বা দশমিক নম্বর সম্পর্কে বিস্তারিত জানব আমরা । এগুলি জাস্ট কিছু datatype । ওকে আমরা তাহলে আমাদের প্রথম জাভাস্ক্রিপ্ট লিখেই ফেললাম ।অভিনন্দন তোমায় ।

007. What is Variables in Javascript :

আমরা জানি যে কিভাবে কনসোল লগ করে কোন কিছুকে কনসোল এ প্রিন্ট করতে হয় । এবার যে টপিকটা নিয়ে তুমি জানবে সেটা আর কিছুই না এটাকে বলে variable ।সে জন্য তুমি তোমার chapterTow folder এ আবারো একটা ফাইল create করে ফেল variabals.js।এবং ফাইলে কোড লেখ যা নিচের কথা গুলো প্রিয়েন্ট করবে ।

console.log("Tanvir  Making Blog");

console.log("Tanvir  age 26");

console.log("Tanvir  try to learn Javascript");

console.log("Tanvir  Dog Age 5");

এখন টার্মিনালে node chapterTwo/variabals.js কম্যান্ড চালালে আউটপুট আসবে ।

আউটপুট :

sdcsds 15-3568:~/Desktop/deep_dive_js$ node chapterTwo/variabals.js 
Tanvir  Making Blog
Tanvir  age 26
Tanvir  try to learn Javascript
Tanvir  Dog Age 5
sasas -Vostro-15-3568:~/Desktop/deep_dive_js$

এখন আমি চাচ্ছি আমার কোডে যত গুলো Tanvir আছে সব গুলোকে চেঞ্জ করে jishan করব ।তাহলে কি করা যায় ?কোড এ গিয়া প্রত্যেকটা Tanvir চেঞ্জ করে Jishan করে দিব সিম্পল ।

console.log("Jishan Making Blog");

console.log("Jishan age 26");

console.log("Jishan try to learn Javascript");

console.log("Jishan Dog Age 5");

কিন্তু যদি ধরো এখানে ১০০০ লাইন থাকে সেটা কি এভাবে চেঞ্জ করা খুব সহজ হবে ?হবে না । তাই আমরা আমাদের নাম একটা variable এ স্টোর করতে পারি ।veriable বেসিক্যালি যে কোন ডাটা কে স্টোর করতে পারে ।এবং ভ্যারিয়েবল ডিক্লার করতে হয় var কীওয়ার্ড দিয়ে । ধরো আমরা এখানে নাম স্টোর করব তাহলে সিন্টেক্স টা হবে var name = "Jishan"। এবং কনসোল এ ভ্যারিয়েবল প্রিন্ট করতে পারি console.log(name) এভাবে ভ্যারিয়েবল এর যে ভ্যালু থাকবে সেটা দিবে । আউটপুট দিবে Jishan

এখন আমরা আগের কোড এর Jishan আবার চেঞ্জ করব এবং Tanvir করব ।এবার হবে মজার ব্যাপার, বার বার নাম চেঞ্জ করা লাগবে না কোড এ গিয়ে ।ভ্যারিয়েবল এর ভ্যালু মানে = sign এর পরের অংশ তে চেঞ্জ করে দিলেই সব জায়গায় চেঞ্জ হবে ।

variable.js ফাইল :

var name = "Jishan";

console.log(name + " Making Blog");

console.log(name + " age 26");

console.log(name + " try to learn Javascript");

console.log(name + " Dog Age 5");

উপরের কোড আমরা console.log এর মধ্যে প্রথমে name তারপরে + sign দিয়ে ভ্যারিয়েবল এবং স্ট্রিং কে এক করে দিয়েছি এটাকে কনক্যাটেনশন বলে ।

টার্মিনাল আউটপুট :

dddddd 15-3568:~/Desktop/deep_dive_js$ node chapterTwo/variabals.js 
Jishan Making Blog
Jishan age 26
Jishan try to learn Javascript
Jishan Dog Age 5
ddddddd -15-3568:~/Desktop/deep_dive_js$

এখন আমরা আবার চেঞ্জ করে Rodrigo করে দিব ।খুব সহজ শুধু ভ্যারিয়েবল এর ভ্যালু চেঞ্জ করলেই হয়ে যাবে ।

var name = "Rodrigo";

console.log(name + " Making Blog");

console.log(name + " age 26");

console.log(name + " try to learn Javascript");

console.log(name + " Dog Age 5");

টার্মিনাল আউটপুট :

dddddd 15-3568:~/Desktop/deep_dive_js$ node chapterTwo/variabals.js 
Rodrigo Making Blog
Rodrigo age 26
Rodrigo try to learn Javascript
Rodrigo Dog Age 5
ddddddd -15-3568:~/Desktop/deep_dive_js$

ভ্যারিয়েবল সব সময় console.log করার উপরেই ডিক্লার করতে হয় ।কারণ আমাদের কম্পাইলার লাইন by লাইন কোড রিড করে ।

তুমি যদি

console.log(name + " Making Blog");

console.log(name + " age 26");

console.log(name + " try to learn Javascript");

console.log(name + " Dog Age 5");

var name = "Rodrigo";

উপরের কোড এর মত নিচে ডিক্লার কর তাহলে আউটপুট undefine আসবে ।

আউটপুট :

fdfdsfsfdfsdfsdf r-Vostro-15-3568:~/Desktop/deep_dive_js$ node chapterTwo/variabals.js 
undefined Making Blog
undefined age 26
undefined try to learn Javascript
undefined Dog Age 5
dssdsaddd -15-3568:~/Desktop/deep_dive_js$

তাই সবসময় কনসোল লগ করার পূর্বেই ভ্যারিয়েবল ডিক্লের করবা ।

Screenshot from 2022-08-07 23-35-51.png

তাহলে সহজ ভাষায় variable মানে যে ডাটা স্টোর করতে পারে । var কীওয়ার্ড দিয়ে আমরা ভ্যারিয়েবল লেখা শুরু করব ,ভ্যারিয়েবল এর একটা নাম দিব এবং একটা ভ্যালু দিব ।

var language = "javascript";

008. Reserved Words and Naming Convention :

আমরা এর আগে ভ্যারিয়েবল এ নাম দিয়েছি । তুমি চাইলে যে কোন নাম দিয়ে ভ্যারিয়েবল ডিক্লার করতে পার তবে জাভাস্ক্রিপ্ট কিছু নাম নিজেরাই রিজার্ভ করে রেখে দিয়েছে ।সে সকল নাম গুলো ব্যবহার করলে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার এরর দেখাবে । নিচের পিকচার এ রিজার্ভ ওয়ার্ড গুলোর নাম দেয়া আছে :

Screenshot from 2022-08-08 00-26-19.png

এই নাম গুলো আমরা কখনও ভেরিএবল ডিক্লারেশন এ ব্যবহার করব না । প্রপার wey তে ভ্যারিয়েবল এর নাম করণের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ক্যামেল কেস ব্যবহার করে থাকে । তুমি যখন ভ্যারিয়েবল ডিক্লের করবে চেষ্টা করবে ডিটেলস নাম দেয়ার । ধর var calenderDate = '20/10/2022' এখানে বোঝাই যাচ্ছে আমি একটা ক্যালেন্ডার ডেট উল্লেখ করছি এবং calender ছোট অক্ষরে এবং Date এর শুরুর D বড় অক্ষরে লিখেছি calenderDate দুইটা ওয়ার্ড কে এইযে আলাদা করার জন্য সিস্টেম ব্যবহার করলাম এটাই ক্যামেলকেস সিস্টেম ।

var firstName = "Linda";

var calenderDate = "20/5/20";

var dogAge = 23;

এভাবে করেই লিখতে হবে এমন না তবে এটাকে বলে naiming convension । পৃথিবীর most জাভাস্ক্রিপ্ট ডেভেলপার এই কনভেনশন ফলো করে ।

009. What is Data Types in Javascript :

এর আগে আমরা নাম্বার ,স্ট্রিং বা ফ্লোটিং নম্বর এই সব নিয়ে কাজ করছি ।এগুলো প্রতেকটা একটা ডাটা টাইপ ।জাভাস্ক্রিপ্ট এ অনেক ধরণের ডাটা টাইপ রয়েছে । এবং প্রয়োজন ভেদে এদের ব্যবহার ও রয়েছে । এখন তোমার কাজ হচ্ছে chapterTow ফোল্ডার এ datatype.js নাম দিয়ে একটা ফাইল খুলে ফেলা ।

জাভাস্ক্রিপ্ট এ মূলত দুই ধরনের ডাটা টাইপ দেখা যায় ।

1. Primitive DataType

প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর ডিফাইন করা নিজস্ব ডাটা টাইপ ।অনেক গুলো প্রিমিটিভ ভ্যালু / ডাটা আছে 

- Number (1,2,10,20.5,3)

- String (সিঙ্গেল কোট  `'this is text ' ` অথবা ডাবল কোট  `"this is text"` টেক্সট  )

- Boolean (true অথবা false )

- undifined (ফলসি ভ্যালু এবং ডিফাইন করা হয়নি এমন  )

- null  (falsy  এবং  ভ্যালু থাকার কথা ছিল but নেই )

প্রত্যেকটা ভ্যালু / ডাটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।

2. Object

অবজেক্ট ডাটা টাইপ হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ দিয়ে তৈরী করা আমাদের নিজস্ব datatype ।অবজেক্ট এর মধ্যে আছে ৩টা ডাটা টাইপ রয়েছে । যেমন ধর Array ,Object  এবং Function । এই তিন টপিক খুবই গুরুত্তপুর্ন জাভাস্ক্রিপ্ট এ ।ডেডিকেটেড চ্যাপ্টার থাকবে বিষয় গুলোর উপরে ।

010. Basic Numbers in Javascript :

অনেকগুলি প্রিমিটিভ ডাটা টাইপ এর মধ্যে সব থেকে কমন ডাটা টাইপ হচ্ছে Number । Number ভ্যারিয়েবল এ স্টোর করা খুব সহজ ধর var n = 1245। জাভাস্ক্রিপ্ট ইন্টিজার নম্বর বা পূর্ন সংখ্যা (546) এবং ফ্লোটিং নাম্বার বা দশমিক সংখ্যা (678.7) দুটো কেই ফ্লোটিং নম্বর হিসেবে ধরে থাকে। ফ্লোটিং নম্বর এর জন্য 64 bit এবং 54 bit intiger নম্বর স্টোর করতে জাভাস্ক্রিপ্ট provide করে থাকে ।

var n = 345;
var f = 3.67;

এই যে আমরা variable ডিক্লারের সময় ভ্যালু বসিয়ে দিলাম এটাকে বলে Number literal । অর্থাৎ একটা Number সবসময় একটা পূর্ন সংখ্যা বা দশমিক সংখ্যার হবে । তবে আমরা Number অবজেক্ট কন্সট্রাক্ট করেও number এ রূপান্তর করতে পারি । যেমন আমরা জানি ' ' বা " " এর মধ্যে যা থাকে তাই স্ট্রিং হয় । কিন্তু আমরা সেটাকে Number এ রূপান্তর করতে পারি ।

datatype.js কোড :

var n = 345;
var f = 3.67;
var nn = Number("60");
console.log(nn)

#Number.MAX_VALUE:

আমরা জাভাস্ক্রিপ্ট এ big number এবং minimum number স্টোর করে রাখতে পারি ও সেটা দেখতে পারি ।

console.log(Number.MAX_VALUE);

console.log(Number.MIN_VALUE);

এই দুটি কন্সট্রাক্ট।

আউটপুট টার্মিনাল :

ffsdsdsdssadasd -15-3568:~/Desktop/deep_dive_js$ node chapterTwo/datatype.js 
1.7976931348623157e+308
5e-324
dsdasdasd -15-3568:~/Desktop/deep_dive_js$

এছাড়াও জাভাস্ক্রিপ্ট এ আর দুই ডাটা টাইপ দেখা যায় NaN এবং Infinity।

Infinity:

আমরা জানি কোন number যদি ১ হয় এবং সেটাকে যদি ০ দিয়ে ভাগ করা হয় তবে ইনফিনিটি পাওয়া যাবে ।

console.log(1 / 0);

আউটপুট টার্মিনাল :

Vostro-15-3568:~/Desktop/deep_dive_js$ node chapterTwo/datatype.js 
Infinity

NaN:

আমরা যদি কোন টেক্সট বা স্ট্রিং কে কোন number দ্বারা গুন্ বা ভাগ করি তবে সেটা nan আউটপুট দিবে ।

console.log("text " * 3);

আউটপুট টার্মিনাল :

Vostro-15-3568:~/Desktop/deep_dive_js$ node chapterTwo/datatype.js 
NaN

এই NaN মানে হচ্ছে not a number । আপাতত নম্বর এখানেই থাক।

011. Basic Strings in Javascript :

স্ট্রিং টপিক এ আলোচনা এই সেকশন এ বেসিক লেভেল এ হবে ।string নিয়ে প্রপার আলোচনা করতে গেলে আমাদের পুরো একটা চ্যাপ্টার এর দরকার ।কারণ প্রোগ্রামিং এ স্ট্রিং এর গুরুত্ত্ব এবং এর প্রসেসিং করা সময় সাপেক্ষ ।

জাভাস্ক্রিপ্ট এ যে কোন টেক্সট যেটা " " double কোট অথবা ' ' সিঙ্গেল কোট এর মধ্যে থাকে সেটাই স্ট্রিং । es6 এ `` ব্যাক টিক্ এর মধ্যে যা থাকে সেটাও স্ট্রিং হিসেবে ধরা হয় ।এই তিনটা way তে স্ট্রিং ডিক্লার করাকে বলাহয় স্ট্রিং লিটেরাল ।

এছাড়া তুমি String('This is string ') এভাবেও স্ট্রিং জেনারেট করতে পার ।একটা সংখ্যাকে স্ট্রিং এ রূপান্তর করতে String(123) মেথড দিয়াও করা যায় । এগুলোকে বলে কন্সট্রাক্টর way to ডিফাইন স্ট্রিং ।

//string Literal

var text = 'This is String';
var moreText = "This Is Also string";
var backTickString =`This is backTick String`;

//String constructor

var stringCons = String("This Is Constractor String");
var numberToString = String(567.8);

console.log(text,moreText,backTickString,stringCons,numberToString)

আমরা console.log এ কমা ব্যবহার করে মাল্টিপল ভ্যারিয়েবল একসাথে প্রিন্ট করতে পারি ।

আউটপুট :

This is String This Is Also string This is backTick String This Is constructor String 567.8

আউটপুট গুলো পাশাপাশি চলে আসবে ।আমরা number সেকশন এ স্ট্রিং কে নম্বর করেছিলাম Number("67") আর এখানে আমরা একটা সংখ্যা কে স্ট্রিং এ রূপান্তর করলাম String(567.8)

012. Basic Booleans in Javascript :

Boolean মানে হচ্ছে true or false । প্রোগ্রামিং এ যখন কোন লজিক লেখার প্রয়োজন হয় আমাদের সামনে এক বা একাধিক প্রশ্ন আসে যার আনসার হয় সত্যি অথবা মিথ্যা হবে ।প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ প্রশ্ন গুলো হয় স্ট্রেটফরওয়ার্ড ।যেমনঃ আমি কি জাভাস্ক্রিপ্ট শিখব ? আনসার হবে true অথবা false ।প্রোগ্রামিং এ হতে পারে, হবে ,হয়ত এমন answer হয় না ।এমন situation গুলো হ্যান্ডেল করার জন্য যে ডাটা টাইপ টি আছে সেটা হচ্ছে বুলিয়ান ।boolean এর জাস্ট দুইটাই ভ্যালু true অথবা false ।

var b1 =true ;and var b2= false; এই যে true or false এই দুটোই হচ্ছে বুলিয়ান এর literal ।এছাড়াও আমরা বুলিয়ান কে কন্সট্রাক্ট করতে পারি var c1 = Boolean(true); var d = Boolean(false)। কন্সট্রাক্ট করতে গেলে আমাদের সামনে যে নতুন concept চলে আসে সেটাকে বলাহয় truthy or falsy value । আমরা ডেডিকেটেট সেকশন রাখব আলোচনার জন্য ।এছাড়া যখন লজিক নিয়ে কাজ করব তখন এর ব্যবহার দেখা এবং বোঝায় সহজ হবে ।

013. What is Null & Undefined in Javascript :

জাভাস্ক্রিপ্টএ Null এবং Undefined দুটি স্পেশাল ডাটা টাইপ ।আমরা যখন কোন variable ডিক্লার করেথাকি but ভ্যালু assign করি না তখন সেটাকে undefined present করে । মানে ভ্যালু ডিফাইন করা হয়নি ।

আবার ধরা যাক আমরা কোন একটা জায়গায় ভ্যালু এক্সপেক্ট করছি বা undefined রাখা যাবে না সেখানে null ডিফাইন করে দিতে হয় । null এবং undefined সবসময় আলাদা আলাদা ডাটা টাইপ । null মূলত ব্যবহার করা হয় অবজেক্ট এর সাথে । দেখা যায় ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট পাঠালো then সার্ভার থেকে রেসপন্স ব্যাক করে ডাটা আসার কথা but লেট হচ্ছে তখন ফার্স্ট স্টেজ এ null দিয়ে ডিফাইন করা হয় ।

var xyz;
var abc = null;

014. Type Conversion with Truthy Falsy Value :

তুমি এর আগে Type Conversion করেছ ।একটা স্ট্রিং কিভাবে number কিংবা number কে কিভাবে string এ কনভার্ট করা যায় সেটা তুমি জান । সহজ করে বলতে গেলে একটা ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপ এ কনভার্ট করাকেই টাইপ কনভার্সন বলা হয় ।

তুমি তোমার chapterTow ফোল্ডার এ typeconversion.js নামে ফাইল create করে ফেল ।

String To Number:

typeconversion.js code :

var str = "1000";
var n = 10;

console.log(str * n);

আমরা str নামের একটা ভেরিয়েবল নিয়েছি যার ভ্যালু স্ট্রিং এবং n নামে একটা number ভ্যারিয়েবল নিয়েছি । আমাদের ইন্সট্রাকশন হল দুইটা ভ্যারিয়েবল কে মাল্টিপ্লাই বা গুন্ করবে ।যদি তুমি টার্মিনাল এ রান কর

আউটপুট :

10000

কারণ গুন্ করার সময় স্ট্রিং কে অটোমেটিক number এ কনভার্ট করে আউটপুট দিয়েছে ।

কিন্তু আমরা চাচ্ছি দুইটা ভ্যারিয়েবল কে যোগ করব ।

typeconversion.js code :

var str = "1050";
var n = 10;

console.log(str + n);

# আউটপুট :

105010

যখন আমরা + sign ব্যবহার করছি সেটা স্ট্রিং কে কনভার্ট করতে পারছে না । স্ট্রিং এর পাশে নম্বর concat / join করে দিচ্ছে ।

তাহলে তুমি কি প্রসেস করতে পার ,একটা স্ট্রিং ও নাম্বার যোগ করতে ?

str নামে যে ভ্যারিয়েবল আছে সেটা এখন স্ট্রিং । আমরা স্ট্রিং variable এর ভ্যালু number এ কন্সট্রাক্ট করে দেন যোগ করতে পারি ।

var str = "1050";
var n = 10;

console.log(Number(str )+ n);

আউটপুট :

1060

এছাড়া আমরা স্ট্রিং কে number এ পার্স করে নিতে পারি ।

var str = "1050";
var n = 10;

console.log(Number.parseInt(str )+ n);

আউটপুট :

1060

Number To String:

এবারে একটু চেঞ্জ ।আমরা চাচ্ছি Number কে String এ কনভার্ট করব ।

var str = "1050";
var n = 10;

console.log(Number.parseInt(str )+ n.toString());
console.log( String(infinity))

আউটপুট :

105010

.toString() মেথড কল করার মাধ্যমে আমরা number কে স্ট্রিং করতে পারি ।আর তুমি জানো স্ট্রিং এর সাথে স্ট্রিং বা নাম্বার এর সাথে স্ট্রিং যোগ করলে সেটা কনক্যাট হয়ে যায় ।আমরা প্রত্যেকটা ডাটা টাইপ কে স্ট্রিং এ কনভার্ট করতে পারি ।তুমি চাইলে infinity কেও স্ট্রিং এ কনভার্ট করতে পার ।

Conversion of Boolean:

এছাড়া যখন কোন infinity বুলিয়ান এ কনভার্ট করা হয় তখন তা true রিটার্ন করে ।যদি সেটা মাইনাস নিফিনিটি হয় তখনও ।কারণ আমাদের জাভাস্ক্রিপ্ট কম্পাইলার ধরে নিচ্ছে infinity একটা number এক্সসিস্ট কর ।আর এখানেই আসছে Truthy ভ্যালু এবং falsy ভ্যালু ।

console.log(Boolean(Infinity));
console.log(Boolean(-Infinity));

আউটপুট :

true 
true

Truthy and Falsy Value:

জাভাস্ক্রিপ্ট এ কিছু ভ্যালু আছে যেগুলোকে by ডিফোল্ট ভাবেই falsy ধরা হয় । কিন্তু actually এমন ভ্যালু গুলো false না । কম্পাইলার ভ্যালু গুলোকে falsy ধরবে ।

List of falsy values in javascript :

  • "" (empty string)
  • 0 (false)
  • null
  • undefined
  • NaN

এর বাইরে সব গুলোকে কম্পাইলার truthy ভ্যালু ধরবে ।

typeconvertion.js

console.log("output for infinity value ", Boolean(Infinity));

console.log("Output for 0", Boolean(0));
console.log("number", Boolean(567));

console.log("Output for empty string", Boolean(""));
console.log("Text", Boolean("text"));

console.log("Output for null ", Boolean(null));

console.log("Output for Undefined ", Boolean(undefined));

console.log("Output for Nan ", Boolean(NaN));

এখন যদি আমরা কোড টার্মিনাল এ এক্সিকিউট করি node chapterTwo/typeconvertion.js

###টার্মিনাল আউটপুট :

download.png

015. Octal and Hexadecimal Number in JavaScript :

এই চ্যাপ্টার টা মূলত number সেকশন এ আলোচনা করা দরকার ছিল মানে চ্যাপ্টারটা number এর সাথেই রিলেটেড।আমরা number বলতে ফ্লোটিং পয়েন্ট number বা intiger number কে বুঝি। এই দুইটা ছাড়াও আরো দুটি number রয়েছে যা নিয়ে জাভাস্ক্রিপ্ট এ কাজ করা হয়। এদেরকে বলহয় Hexadecimal and octal নাম্বার।এই দুইটা number define করার জাভাস্ক্রিপ্ট এ প্রসেস আছে।hexadecimal number এর base সংখ্যা 16 এবং octal number এর base number 8।আমরা নরমাল যে number গুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে decimal number, যার base সংখ্যা 10।তুমি যদি hexadecimal number নিয়ে কাজ করতে চাও তবে 0xff লিখতে হয় । শুন্য দিয়ে শুরু তারপরx তারপরে hexadecimal number ব্যবহার করবা।এবং octal number লিখতে হয় 0756 প্রথমে শুন্য থেকে শুরু then octal number বসবে ।

var hex = 0xff;
var oct = 0756;

console.log(hex)

console.log(oct)

###টার্মিনাল আউটপুট :

download (1).png

উপরে উল্লেখিত সিস্টেম ব্যবহার করেই আমরা hexadecimal ও octal number নিয়ে কাজ করব ।

016. All Operators in Javascript :

জাভাস্ক্রিপর ল্যাংগুয়েজ এ অপারেটর খুব প্রয়োজনীয় ।শুধু জাভাস্ক্রিপ্ট নয়, যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এ অপারেটর গুরুত্বপূর্ণ ।তুমি যত mathmetical অপারেশন ঘটাবে তা এই অপারেটর গুলোর উপরে ভিত্তি করে হয়ে থাকে ।জাভাস্ক্রিপ্ট এ diffrent diffarent অপারেটর রয়েছে ।আমরা অপারেটর নিয়ে কাজ করতে ফোল্ডার এ "oparetor.js" নামে ফাইল create করে ফেলি ।

  • Arithmetic Oparetor :

আমরা দৈনিন্দিন কাজে যে + - * / % ** ++ -- যোগ, বিয়োগ, গুন্,ভাগ করে থাকি সেগুলাই মূলত aretmetic oparetors ।তুমি যোগ ,বিয়োগ ,গুন্ ,ভাগ এসব সম্পর্কে জান তাই এখানে আমরা % বা মডিউলাস ,++ বা ইনক্রিমেন্ট ,-- বা ডিক্রিমেন্ট সম্পর্কে জানব ।

download (2).png

% মডিউলাস operator:

mathametics অপারেশন চালাতে গেলে অনেক সময় আমাদের ভাগ শেষ জানার দরকার হয় । সংখ্যা গুলোর মধ্যে যে ভাগ শেষ বা remainder দেখা হয় সেখানে % মডিউলাস ব্যবহার করা হয় ।

var a = 13;
var b = 3

console.log("Remainder = ", a % b)

আউটপুট :

download (9).png

++ Incrimental oparetor :

++ বা ইনক্রিমেন্ট অপারেটর বলাহয়ে থাকে । increment মানে বেড়ে যাওয়া ।যা ভ্যালু থাকবে তা ১ যোগ হবে বা বেড়ে যাবে ।ধরা যাক আমাদের একটা veriable আছে var a =5;।আমরা তার ভ্যালু বাড়াতে চাই ।তখন incremen অপারেটর ব্যবহার করব ।

ইনক্রিমেন্ট অপারেটর দুই ধরণের হয়ে থাকে ।

1. post incremental

আমরা a নামে যে ভ্যারিয়েবল ডিক্লের করেছি এর পরে যদি ++ sign থাকে তখন সেটা post incremental হবে । মানে আগে ভ্যারিয়েবল এর মান যা ছিল তাই থাকবে then ইনক্রিমেন্ট হবে ।

  var a = 5;

  console.log("post incremental initialize: ",a++)

  console.log("post incremental result: ",a)

যখন a++ করতেছি তখন ভ্যারিয়েবল এর মান ৫ ।এর পরের লাইন এ console.log(a) করলে ভ্যারিয়েবল এর মান ৬ ।কারণ ++ করে ভ্যারিয়েবল এর মান এক বাড়ায় দেয়া হয়েছে ।

টার্মিনাল আউটপুট :

download.png

2. pre incremental

আর যদি ভ্যারিয়েবল এর আগে ++ sign থাকে তবে সেটা pre incremental হবে ।তখন জাভাস্ক্রিপ্ট কম্পাইলার ভ্যারিয়েবল এর মান আগেই এক বাড়িয়ে দিবে ।তাই console.log(a) করলে ভ্যারিয়েবল এর মান ৬ হবে ।

  var a = 5;

  console.log("pre incremental result: ",++a)

টার্মিনাল আউটপুট :

download (1).png

-- Decrement operator:

-- বা ডিক্রিমেন্ট অপারেটর বলা হয়ে থাকে ।ডিক্রিমেন্ট কে সহজ ভাবে বলা যায় কমে যাওয়া ।যা ভ্যালু থাকবে তার থেকে ১ বিয়োগ হবে বা কমে যাবে ।ধরা যাক আমাদের একটা veriable আছে var a =5;।আমরা তার ভ্যালু কমাতে চাই ।তখন dicrement অপারেটর ব্যবহার করব ।

এই ডিক্রিমেন্ট অপারেটর আবার দুই ধরণের হয়ে থাকে ।

1. post decrement

post incriment এর মত same । শুধু ইনক্রিমেন্ট এর জায়গায় ডিক্রিমেন্ট বা -- sign ব্যবহার করে বিয়োগ করে ভ্যালু log করবে।

var a = 5;

console.log("Post decrement initialization: ",a--)

console.log("Post decrement Result: ",a)

আউটপুট :

download (3).png 2. pre decrement

pre incriment এর মত একই কনসেপ্ট তবে এখানে ভ্যালু বাড়ানোর বদলে কমিয়ে রেজাল্ট দিবে ।

var a = 5;

console.log("pre decrement result: ",--a)

আউটপুট

download (2).png

  • Assignment Operators:

ভ্যারিয়েবল এ ভ্যালু assign করাই assignment অপারেটরের কাজ । আমরা যে ভ্যারিয়েবল ডিক্লার করি নাম দেই তারপর = sign দিয়ে ভ্যালু বসাই ,নাম ও ভ্যালু দুটোকে ডিফার করে assignment অপারেটরস । তবে শুধু = চিহ্ন নয় এর বাইরেও অনেক গুল এসাইনমেন্ট অপারেটর রয়েছে ।অপারেটর গুলোর কাজ একই ভ্যালুকে এসাইন করা ।

যেমন ধর :

+= oparetor :

var a = 10 ;
var b = 20;

a= a + b;
a+=b
console.log(a)

আমরা a ভ্যারিয়েবল এর ভিতরে b কে এসাইন করতে চাচ্ছি a ভ্যারিয়েবল পরিবর্তন না করে । আমরা অনেক ভাবেই রাখতে পারি a এর সাথে b কে যোগ, গুন্, ভাগ যা খুশি করতে পারি ।যদি যোগ করে রাখি তাহলে a= a + b যার মানে দাঁড়ায় a তোমার মধ্যে আমি এসাইন করলাম ,কি assign করলাম, a এর যে আগের মান আছে সেটা আর b এর যে মান আছে সেটা । আউটপুট আসবে ৩০ । কিন্তু আমরা এই এসাইন করা আর যোগ করা একবারেও করতে পারি += ব্যবহার করে । a+=b এখন যদি তুমি console.log(a ) কর দেখবা same আউটপুট দিচ্ছে । কারণ আগের কথাটাই আমরা জাস্ট শর্ট করলাম ।

ঠিক একই ভাবে আমরা বিয়োগ ,গুন্ ,ভাগ ,মডিউলাস যা খুশি তাই করতে পারি ।ভ্যারিয়েবল এর বর্তমান ভ্যালু ধরে তার উপরে অপারেশন চালাবে ।

var a = 20;
var b = 10;
a+= b ;
console.log("Jog Fol a and b =",a);

a-=b
console.log("biog fol a and b =",a)

a*=b
console.log("Gun fol",a)

আউটপুট :

download.png

a ভ্যারিয়েবল এর বর্তমান মান যখন যোগ করি তখন মান ছিল ৩০ সেখান থেকে পরের লাইনে বিয়োগ করছে ৩০ - b এর মান ।এর পরে গুন্ করছে ২০ * b । আমরা প্রতিবার a কেই console log করছি ।কারণ ভ্যালু গুলোকে এসাইন করতেছি a ভ্যারিয়েবল এ ।

download (3).png

  • Comparison Operators:

আমরা যখনি একটার সাথে অন্য টার তুলনা করব তখন ই দরকার কোম্পারিসন অপারেটরস ।

== or double equal :

আমরা = মানে assign করা বুঝি । কিন্তু যখনি == হয় তখনি সেটা দুইটার মধ্যে তুলনা বুঝাবে ।

var a = 10;
var b = 20;

console.log(a == b);

দুইটা ভেরিয়েবল নিয়েছি a এবং b ।এরপর console.log(a==b) এ ভ্যারিয়েবল দুটাকে == অপারেটর দিয়ে তুলনা করেছি ।আমরা দেখতে পাচ্ছি a এর মান ১০ আর b এর মান ২০, সমান না । তাই আউটপুট আসবে false। Comparison অপারেটর সবসময় বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে ।হয় false নাহয় true ।এক্ষেত্রে যদি a এবং b এর মান সমান হতো তাহলে আউটপুট true রিটার্ন করত ।

!= or not equal :

আমরা আগের ভ্যারিয়েবলএ বলছিলাম a এবং b সমান কিনা । আর যদি != ব্যবহার করি তবে তুলনা হত সমান না কিনা ।console.log(a != b) আউটপুট দিবে true কারণ a আর b তো আসলেই সমান না ।এদের ভ্যালু আলাদা ।

var a = 10;
var b = 20;

console.log(a!=b)

> or Greater than :

যদি compare এমন হয় a ভ্যারিয়েবল b এর থেকে বড় কিনা ।তখন > sign use করবা । আমরা এখন যদি console.log(a>b) লিখে টার্মিনাল এ কোড রান করি তবে false রিটার্ন করবে ।

>= or Greater than equeal :

>= দিয়ে বুঝাচ্ছে বড় অথবা সমান কিনা।মানে তুলনা তখনি সত্য হবে যখন a এর মান b এর থেকে বড় বা সমান হবে ।কিন্তু আমাদের a এর মান b এর থেকে ছোট তাই false রিটার্ন করবে ।true তখনি হত যদি a এর মান ২০ অথবা ২০ এর থেকে বড় হত ।

var a = 10;
var b = 20;

console.log(a>=b)

< or Less than :

যদি compare এমন হয় a ভ্যারিয়েবল b এর থেকে ছোট কিনা ।তখন < sign use করবা । আমরা এখন যদি console.log(a<b) লিখে টার্মিনাল এ কোড রান করি তবে true রিটার্ন করবে ।

<= or Less than equeal :

<= দিয়ে বুঝাচ্ছে ছোট অথবা সমান কিনা।মানে তুলনা তখনি সত্য হবে যখন a এর মান b এর থেকে ছোট বা সমান হবে ।যেহেতু আমাদের a এর মান b এর থেকে ছোট তাই true রিটার্ন করবে ।

var a = 10;
var b = 20;

console.log(a<=b)

=== or strict equality operator :

strict equality operator মূলত == এর একটু স্ট্রং ভার্সন । আমরা যখন স্ট্রিং আর নাম্বার compare করি তখন == আমাদের true রিটার্ন করে । কিন্তু যখনি আমরা === ব্যবহার করে compare করব তখন ভ্যালু ছাড়াও চেক করবে ভ্যালু গুলো কোন ডাটা টাইপ এ আছে ।

var a = '20'

var b = 20 

console.log(a==b) // true

console.log(a===b) // false

a এর মান ২০ but স্ট্রিং আর b এর মান ২০ কিন্তু number । যখনি আমরা == দিয়ে চেক করছি true রিটার্ন করছে কারণ টাইপ matter করে না a ভ্যারিয়েবল কে implicitly জাভাস্ক্রিপ্ট কম্পাইলার number করে দিচ্ছে । আর যখন আমরা === দিয়ে চেক করছি তখন জাভাস্ক্রিপ্ট কম্পাইলার a এবং b এর মধ্যে ডাটা টাইপ চেক করছে ,যখন দেখেছে দুইটাই আলাদা ডাটা টাইপ একটা string একটা number তখনি false রিটার্ন করছে ।

!=== or not strict equality operator :

এটাও same ভাবে কাজ করবে ডাটা টাইপ কে ধরে । তবে তখনি true রিটার্ন করবে যখন দুইটা ভ্যালু সমান না কিংবা ডাটা টাইপ আলাদা ।

console.log(a !== b);

download (4).png

  • Logical Operators:

download (5).png

  • Type Operators :

যে কোন একটা ডাটার ডেটা টাইপ কি আছে সেটা দেখার জন্য মূলত টাইপ অপারেটরস ব্যবহার করা হয় ।

console.log(typeof a); //string

console.log(typeof b); //number

download (8).png

  • Bitwise Operators:

download (7).png

উপরে দেখানো লিস্ট গুলো যেমন ধর টাইপ অপারেটর লজিকাল অপারেটর এসব নিয়ে আমরা জানব যখন লজিক বা কন্ডিশন নিয়ে কাজ করব ।

017. What are Statements in Javascript :

Statement শুনতে যত কঠিন শোনাযায় ততটা কমপ্লেক্স কিছুই না । জাভাস্ক্রিপ্ট কোড ফ্লো কন্ট্রোল এ রাখার জন্য স্টেটমেন্ট ব্যবহার করা হয় ।স্টেটমেন্ট সাধারণত একটি কীওয়ার্ড দিয়ে শুরু হয় যাতে করে কি কাজ করছে সেটি identify করা যায় ।সহজ ভাষায় বলতে গেলে যে কোন ,line of code যা meaningfull কিছু বুঝাই সেটাই Statement ।console.log("Hello world") এখানে consol কে টেক্সট প্রিন্ট করতে বলা হচ্ছে এটাই সিম্পল একটা স্টেটমেন্ট । বলা হয়ে থাকে প্রত্যেক স্টেটমেন্ট এর শেষে ; সেমিক্লোন মাস্ট থাকতে হবে ।কিন্তু আমরা আমাদের অনেক কোডেই সেমিক্লোন ব্যবহার করিনি ।এর কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার অটোমেটিক্যালি প্রত্যেক লাইনের শেষে সেমিক্লোন অ্যাড করে দেয় ।তুমি যদি চাও সেমিক্লোন ব্যবহার করতেও পার নাও পার পুরোপুরি optional .

download.png

018. Math Functions Provided by Javascript :

তুমি এখন পর্যন্ত যা যা শিখেছি তা দিয়ে কিছু কাজ জাভাস্ক্রিপ্ট এ লিখতে পারবে ।এগুলো ছিল বেসিক জাভাস্ক্রিপ্ট এর বেসিক । জাভাস্ক্রিপ্ট এর অ্যাডভান্স ফিচার গুলো আমরা ধীরে ধীরে explore করব ।আপাতত আমরা জাভাস্ক্রিপ্ট এর Math ফাঙ্কশন নিয়ে কাজ করব ।পরবর্তীতে function নিয়ে ডিটেলস orianted চ্যাপ্টার থাকবে ।ম্যাথমেটিক্স নিয়ে কাজ করতে জাভাস্ক্রিপ্ট Math নামে অবজেক্ট এর ব্যবহার করে ।আপাতত জানার জন্য বলাযায় অবজেক্ট হচ্ছে বড় hub যার ভিতরে একটা নিদৃষ্ট পব্লেম সল্ভ করার বিষয় বস্তু থাকে ।যেমন matethematics এর প্রবলেম গুলো সমাধান করতে আমরা Math অবজেক্ট এর ফাঙ্কশন গুলো ব্যবহার করব ।এই সেকশন এ আমরা শুধু কিছু বেসিক নিয়ে আলোচনা করব ।তো তুমি তোমার chapterTow ফোল্ডার এ math.js নামে ফাইল create করে ফেল ।

console.log("E value of calculator = ",Math.E)

console.log("PI value of calculator = ",Math.PI)

আমাদের প্রতিদিনের ব্যাবহৃত ক্যালকুলেটর এ E এর ভ্যালু দেয়া থাকে । জাভাস্ক্রিপ্ট এর Math.E কন্সট্রাক্টর আমরা যদি এক্সেস করি তবে E এর ভ্যালু দেখতে পাব । এছাড়া pi এর ভ্যালু বের করতে Math.PI ব্যবহার করতে পার ।

আউটপুট টার্মিনাল :

download (1).png

এবার আমরা একটা ভেরিয়েবল নিব এবং তার উপর কিছু math অপারেশন চালাব যা আমাদের জাভাস্ক্রিপ্ট ম্যাথ অবজেক্ট provide করে থাকে ।

Math.abs :

var mathNumber = 5.678;

//absulote value
console.log(Math.abs(mathNumber))

mathNumber ভ্যারিয়েবল এর ভ্যালু কে আমরা যদি absulate করতে চাই তবে Math.abs() কল করে দিব এবং mathNumber পাস করব আউটপুট আসবে 5.678

Math.floor :

//Floor value
console.log(Math.floor(mathNumber))

দশমিক এর পরের সংখ্যা গুলোকে বাদ দিয়ে যদি শুধু মাত্র absulote ভ্যালু provide করবে ।Math.floor() আউটপুট আসবে 5

Math.ceil :

//cail value
console.log(Math.ceil(mathNumber))

যদি দশমিক সংখ্যাকে হিসেব করে পূর্ণ সংখ্যার উপরের সংখ্যা দরকার হয় তবে Math.ceil ব্যবহার করব আউটপুট দিবে 5

Math.round :

console.log(Math.round(mathNumber))

Math.round আমাদের পূর্ন সংখ্যা রিটার্ন করে । যেহেতু আমাদের দশমিক সংখ্যা 5.678 আছে তাই 6 আউটপুট দিচ্ছে ।যদি সংখ্যাটা 5.478 হত তবে 5 আউটপুট দিত ।কারণ ম্যাথমেটিক্স এর টার্ম অনুযায়ী দশমিকের পরের প্রথম সংখ্যা যদি ৫ এর উপরে হয় তবে ১ যোগ করে আর ৫ এর নিচে হলে বিয়োগ ।

Max Number & Min Number :

console.log(Math.max(400,300,700))

console.log(Math.min(140,543,10))

আমরা চাইলে অনেক গুলো সংখ্যার মধ্যে max নম্বর এবং min number বের করতে পারি । Math object Math.max এবং Math.min মেথড provide করে ।যার মধ্যে আমরা number গুলোকে provide করে দিলে সবথেকে বড় নম্বর এবং ছোট নম্বর রিটার্ন করে ।

এছাড়াও অসংখ math মেথড বা কন্সট্রাক্টর রয়েছে যা W3school থেকে দেখে নিতে পার ।

019. Date Functions Provided by Javascript :

এই সেকশন এ থাকছে date নিয়ে কিছু কথা ।অনেক সময় আমাদের ওয়েব সাইট গুলোতে date নিয়ে কাজ করতে হয় ।প্রথমেই তুমি তোমার chapterTow ফোল্ডার এ date.js নামে একটি ফাইল create করে ফেল ।

তুমি যদি বর্তমান সময় বা current time জানতে চাও তাহলে new Date() function তোমায় হেল্প করবে ।আমরা এখন চাইলে new Date() কে ভ্যারিয়েবল এ স্টোর করতে পারি ।অবশ্যই Date এর প্রথম অক্ষর Grater latter হবে ।

var date = new Date();
console.log(date)

আউটপুট টার্মিনাল :

Wed Aug 10 2022 17:48:51 GMT+0600 (Bangladesh Standard Time)

এই সময়টা আমার কারেন্ট সময় ছিল তুমি যখন try করবে তোমার current সময় দিবে ।

তুমি যদি আর সিম্পল করে কারেন্ট ডেট পেতেচাও তাহলে date ভ্যারিয়েবল এর সাথে . নোটেশন ব্যবহার করে date.toDateString() method কল করে দিতে পার । আউটপুট আসবে Wed Aug 10 2022।এছাড়াও অনেক গুলো ফরমেট রয়েছে টাইম কে শো করার

var date = new Date();
console.log(date.toDateString())

console.log(date.toLocaleString())

console.log(date.toTimeString())

console.log(date.toString())

console.log(date.toUTCString())

#আউটপুট টার্মিনাল :

download.png

getFullYear() :

তোমার শুধু মাত্র কারেন্ট year এর প্রয়োজন হলে getFukkYear() কল করতে পার ।

var date = new Date();
console.log(date.getFullYear())

তোমায় কারেন্ট yera আউটপুট হিসেবে দিবে ।

getMonth() :

কারেন্ট মাস সংখ্যায় প্রকাশ করে আউটপুট দিবে getMonth() মেথড ।

var date= new Date()
console.log(date.getMonth())

getDate() :

বর্তমান date জানতে getDate() মেথড ব্যবহার করতে পারি ।এখানেও আজকের কত তারিখ তা সংখ্যায় আউটপুট দিবে ।

var date= new Date()
console.log(date.getDate())

এবাবে আমরা আর অনেক ডেট রিলেটেড ইনফরমেশন পেতে পারি

download (1).png

আর ডিটেলস দেখতে রিসোর্স

020. What are Comments in Javascript:

প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে code লেখার জন্য নিদৃষ্ট ফাইল থাকে । জাভাস্ক্রিপ্ট এ আমরা ফাইল .js এক্সটেনশন ব্যবহার করে লিখি । তুমি যখন কোড লিখ তখন অন্য ডেভেলপার সেই code পড়তে পারে তাই সেখানে টেক্সট আকারে কিছু ইন্সট্রাকশন দেয়ার দরকার হয় ।কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট কম্পাইলার জাভাস্ক্রিপ্ট কোড ছাড়া কিছু বুজতে পারে না । আমরা এমন এক প্রসেস এপলাই করব যার মাধ্যমে কম্পাইলার টেক্সট গুলোকে read করার বদলে ignore করে যাবে । এই প্রসেস হচ্ছে কমেন্ট । জাভাস্ক্রিপ্ট এ comment লেখার দুইটা উপায় আছে :

  • single comment যখন আমাদের সিঙ্গেল একটা লাইন কে কমেন্ট করার দরকার তখন লাইন এর শুরুতে // ব্যাক স্ল্যাশ ব্যবহার করব ।
// this line is a single-line comment and ignore by the compiler to read.
  • multiline comment

    যখন একসাথে অনেক গুলো লাইন আমাদের কমেন্ট করতে হয় তখন /* */ ব্যবহার করব ।

/* 
This line is a multiline comment 
every line is ignored by javascript
compiler
*/

conculation:

আমরা এখন পর্যন্তও প্রোগ্রামিং এর কিছু বেসিক সম্পর্কে জেনেছি ।তবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ । প্রত্যেকটা বিষয় কে ভাল ভাবে জানলেই সামনে আগাতে সহজ হবে ।তা ছাড়া সেগুলো অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট শিখতে প্রতি নিয়ত কাজে দিবে । পরবর্তী চ্যাপ্টার এ আমরা লজিক এবং কন্ডিশন নিয়ে কথা বলব ।

অনেক কিছু সেকশন ও টপিক নিয়ে আলোচনায় বানাব ভুল বা mistake থাকতেই পারে তাই সবার কাছে অনুরোধ কমেন্ট এ ফিডব্যাক দেয়ার ।

JavaScript deep dive

Part 2 of 17

সম্পূর্ণ বাংলা ভাষায় javascript কমপ্লিট সিরিজ। একদম বিগিনার থেকে অ্যাডভান্সড লেভেল সবার জন্য।সিরিজটি এমন ভাবে সাজানো হয়েছে যেন প্রোগ্রামিং এর বিগিনার থেকে এক্সপার্ট সবাই এ উপকৃত হতে পারে।

Up next

Handel Condition & Logic Bengali JavaScript Series ⇾ Chapter Three

if else, Ternary operators, Switch statements

More from this blog

D

Discover latest tech &amp; programming blogs with devtj. Educate yourself in web development &amp; more

34 posts

Backend-Focused Full-Stack Developer.

🛠️ Current Tech Stack: MERN Stack Enthusiast🚀